Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৭ জানুয়ারি ২০২৪ | ০২:৩৭ পূর্বাহ্ন

কমে যাচ্ছে চীনের জনসংখ্যা

অনলাইন ডেস্ক ১৭ জানুয়ারি ২০২৪

চীনের জনসংখ্যা আবারো কমল। এ নিয়ে টানা দ্বিতীয় বছরেও দেশটির জনসংখ্যা কমার প্রবণতা অক্ষুণ্ণ থাকল। ২০ লাখেরও বেশি কমেছে চীনের জনসংখ্যা। জন্মহার কম থাকা এবং করোনাভাইরাসে মৃত্যুর কারণে জনসংখ্যা কমেছে বলে জানানো হয়েছে।

পাশাপাশি চীন দাবি করেছে, তাদের অর্থনীতির বৃদ্ধি হয়েছে। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর- এ তিন মাসে জিডিপি বৃদ্ধির হার বেড়ে হয়েছে ৫ দশমিক ২ শতাংশ।

চীনের দাবি, তারা আর্থিক ক্ষেত্রে বৃদ্ধির টার্গেট পূরণ করতে পেরেছে। করোনার কড়াকড়ি তুলে নেওয়ার পর চীনের আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৫ শতাংশ।  

বেইজিংয়ের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০২৩ সালের শেষে চীনের জনসংখ্যা ছিল ১৪০ কোটি ৯৬ লাখ ৭০ হাজার। ২০২২ সালে যে জনসংখ্যা ছিল, সে তুলনায় ২৩ সালের জনসংখ্যা ২০ লাখ ৮০ হাজার কম।  

২০২৩ সালে জন্মহার ছিল প্রতি হাজারে ৬ দশমিক ৩৯।  ভারত অবশ্য জনসংখ্যার দিক দিয়ে চীনকে টপকে এখন বিশ্বের এক নম্বর দেশ।  

সূত্র: ডয়চে ভেলে।

------------- ছবি: সংগৃহীত।