Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৯ জানুয়ারি ২০২৬ | ০৬:৫৪ অপরাহ্ন

সিরিজ হারায় অধিনায়ককে শাস্তি দিচ্ছে ভারত

অনলাইন ডেস্ক ১৯ জানুয়ারি ২০২৬

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। দেশের মাটিতে কিউইদের কাছে এটাই প্রথম ওয়ানডে সিরিজ হার তাদের। দলের এমন বাজে পারফরম্যান্সের পর শাস্তি পেতে হচ্ছে অধিনায়ককে। ঘরোয়া ক্রিকেটে খেলতে শুবমান গিল ও রবীন্দ্র জাদেজাকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকেবাজ জানিয়েছে, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল না হলে গিল ও জাদেজার রঞ্জি ট্রফিতে খেলা নিশ্চিত। ২২ জানুয়ারি থেকে পঞ্জাবের বিপক্ষে সৌরাষ্ট্রের খেলা। অর্থাৎ, একে অপরের বিপক্ষে খেলতে হবে গিল ও জাদেজাকে।

চলতি মৌসুমে রঞ্জির একটি ম্যাচও খেলেননি গিল। গত মৌসুমে কর্নাটকের বিপক্ষে শেষবার ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলেছিলেন তিনি। জাদেজা এই মৌসুমে সৌরাষ্ট্রের হয়ে একটি ম্যাচই খেলেছেন। আপাতত দুই জনেরই দেশের হয়ে খেলা নেই। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন জাদেজা। গিল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই। ফলে রঞ্জির গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচ খেলার সুযোগ রয়েছে তাদের।

অধিনায়ক হওয়ার পর থেকে গিলকে চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে। দুই বার বড় চোট পেয়েছেন তিনি। তার প্রভাব তার খেলায় পড়েছে। পাশাপাশি অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠছে। অন্য দিকে জাদেজা নিউজল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে মাত্র ৪৩ রান করেছেন। একটিও উইকেট পাননি।

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। তার আগে দল তৈরি করে রাখতে চাইছে ভারত। রোহিত শর্মা নিউজিল্যান্ডের বিপক্ষে রান না পেলেও আগের দুই সিরিজে ভালো করেছেন। বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা ও নিজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতের সেরা ব্যাটার। কিন্তু বোলিং নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে মাঝের ওভারে উইকেট তুলতে না পারার খেসারত দিতে হয়েছে ভারতকে।

সংগৃহীত ছবি