Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৮ অপরাহ্ন

ইফতারে লেবুর শরবতের উত্তম বিকল্প কী হতে পারে?

অনলাইন ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬

রমজান শুরু হতে না হতেই বাজারে লেবুর দাম এখন চড়া। তাই অনেকে ইফতারে লেবুর বিকল্প খুঁজছেন। সারা দিন পানাহার থেকে বিরত থাকার পর এমন কী পান করলে শরীরে পুনরায় শক্তি ফিরে আসবে, আবার পুষ্টিও মিলবে? 

তোকমা ও ইসবগুলের শরবত

উপকরণ: ইসবগুলের ভুসি আধা চা-চামচ, তোকমাদানা আধা চা-চামচ, চিনি ২ চা–চামচ ও পানি ১ গ্লাস।

প্রণালি: ইসবগুল ও তোকমা ১৫-২০ মিনিট ভিজিয়ে রেখে চিনি ও  দু–এক ফোঁটা গোলাপজল দিয়ে গুলিয়ে পরিবেশন করুন।

চাইলে শরবতের মধ্যে রুহ্ আফজা বা দুধ দেওয়া যায়।

কেন শরীরের জন্য ভালো

তোকমা রক্ত বর্ধক, রক্ত পরিষ্কার ও শরীরের শক্তি বর্ধকের কাজ করে। এ ছাড়াও ইসবগুলের ভুসি প্রাকৃতিকভাবে আমাদের সুস্থ রাখে। তাই সারা দিন রোজা রেখে সন্ধ্যায় এক গ্লাস ইসবগুল ও তোকমার শরবত আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ।

তরমুজের জুস

এক গ্লাস ঠান্ডা তরমুজের জুস যেমন এনে দিতে পারে প্রশান্তি, তেমনি মেটাতে পারে শরীরের পানির চাহিদাও। দুই কাপ তরমুজের টুকরা, ১ কাপ দই, ১ টেবিল চামচ মধু, সামান্য দারুচিনির গুঁড়া, পুদিনা পাতা কুচি ও পরিমাণমতো চিনি একসঙ্গে ব্লেন্ড করে বানিয়ে নিতে পারেন এ পানীয়। এ ছাড়াও তরমুজে থাকা বিশেষ কয়েক ধরনের অ্যামাইনো অ্যাসিড ক্রমাগত নাইট্রিক অক্সাইড তৈরি করে রক্তের স্বাভাবিক কার্যপ্রণালি বজায় রাখে। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এতে বিটা ক্যারোটিনের পরিমাণও অনেক। বিটা ক্যারোটিন চোখ ভালো রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তরমুজের জুস খেলে ত্বক উজ্জ্বল ও সুস্থ থাকে। কারণ, ভিটামিন এ ত্বককে ইনফেকশন থেকে রক্ষা করে ত্বকের সুরক্ষা দেয়।

সংগৃহীত ছবি