Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৪ মার্চ ২০২৬ | ০৯:৪৪ অপরাহ্ন

তানোরে বিএনপি নেতা নান্নুর পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

নিজেস্ব প্রতিবেদক: ১৪ মার্চ ২০২৬

বরেন্দ্র অঞ্চল প্রতিবেদক:রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাঁসারদিঘি গ্রামে মরহুম ইয়াদ আলী সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মরহুম ইয়াদ আলী সরকার রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহ্সান হাবিব (নান্নু) এর পিতা।

শনিবার (১৪ মার্চ) বিকেলে আহ্সান হাবিব (নান্নু) এর আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ওমর আলী, তানোর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরশাদ, সাবেক কাউন্সিলর মুনজুর রহমান, সরনজাই ইউনিয়নের ৫ নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মেরাজ মন্ডল, ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাহাতাবসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এ সময় বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।মরহুম ইয়াদ আলী সরকারের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।


তানোরে বিএনপি নেতা নান্নুর পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল