Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৫ মার্চ ২০২৬ | ০৭:৪১ অপরাহ্ন

নিয়ামতপুরে বিনোদনমূলক সাথী পার্কের উদ্বোধন

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: ১৫ মার্চ ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে বিনোদনমূলক সাথী পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (১৫ মার্চ) রোববার উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী -ছাতড়া আঞ্চলিক সড়কের পাশে  আমইল এলাকায় এ পার্কের উদ্বোধন করা হয়। পার্কের শুভ উদ্বোধন করেন সোনালী ব্যাংক রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক শওকত জামান।

পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সাথী পার্কে বরেন্দ্র অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। শিশুদের জন্য গড়ে তোলা হয়েছে শিক্ষণীয় রাইডস, পিকনিক কর্নার ও প্রাকৃতিক মনোরম পরিবেশ।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম, পার্কের মহাব্যবস্থাপক শামসুল হক, পরিচালক শহীদুল ইসলাম সাথী, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

নওগাঁর নিয়ামতপুরে বিনোদনমূলক সাথী পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে।