Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ৩০ মার্চ ২০২৬ | ০৭:৩৬ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় শিশুর গুরুতর আহত, রামেকে ভর্তি

ছোটন সরদার ৩০ মার্চ ২০২৬

রাজশাহী-নাটোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রাবেয়া আক্তার রাফিয়া (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে মহানগরের কাটাখালী থানাধীন কাপাসিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত রাফিয়া ইমাদপুর সড়কপাড়া এলাকার বাসিন্দা মো. আলিউর ইসলাম (রানা)-এর মেয়ে। বর্তমানে তারা কাপাসিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাফিয়া রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো-১১-৯৯১৩) তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

কাটাখালী থানার পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে থানায় রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। 

রাজশাহী-নাটোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রাবেয়া আক্তার রাফিয়া (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।