Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১৫ মে ২০২৬ | ১১:৫০ অপরাহ্ন

টেকনাফ পৌর বিএনপির সহ-সভাপতি জব্বারকে বহিস্কার

কক্সবাজার জেলা প্রতিনিধি : ১৫ মে ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি টেকনাফ পৌরসভা শাখার সহ-সভাপতি আবদুর জব্বারকে দলের শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এমপি এই বহিস্কারাদেশ অনুমোদন করেন। দলের এই সিদ্ধান্ত গতকাল থেকে কার্যকর হয়েছে।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের এই সিদ্ধান্তের তথ্য জানান।


টেকনাফ পৌর বিএনপির সহ-সভাপতি জব্বারকে বহিস্কার