
গোল পাল্টা গোলের ম্যাচে জমজমাট হলো নরওয়ে ও ইরাকের প্রথম বিশ্বকাপ ম্যাচ। হাফটাইমের আগেই হয়েছে তিন গোল। দুটি করেছে নরওয়ে, একটি ইরাক।
২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরে নরওয়ে আধঘণ্টার মাথায় লিড নেয়। আর্লিং হালান্ড স্লাইড করে জাল কাঁপান ২৯ মিনিটে। ১০ মিনিট পর আইমেন হোসেন ইরাককে সমতায় ফেরান দারুণ এক হেডে। বিরতির দুই মিনিট আগে হালান্ড আবার লিড এনে দেন নরওয়েকে। ২৯ থেকে ৪৩ মিনিট পর্যন্ত তিনবার জালে বল জড়িয়েছে।
ইনজুরি টাইমে গোলরক্ষককে একা পেয়েছিলেন আলি আল হামাদি। শট নেওয়ার শেষ মুহূর্তে তাকে প্রতিহত করেন নরওয়ের ডিফেন্ডার। পরবর্তীকে কর্নার থেকে নেওয়া শট তারা বিপদমুক্ত করতে চাইলেও বক্সের বাইরে থেকে আকাম হাশিমের বাঁ পায়ের শট গোলবারের ওপর দিয়ে যায়।
তাতে ম্যাচ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে নরওয়ে। এই অর্ধে নরওয়ে তিনটি বড় সুযোগ তৈরি করে দুটিতে গোল করেছে। আর একটি বড় সুযোগেই গোল পেয়েছে ইরাক।