
১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হয়েছে কক্সবাজার জেলায়। দিবস উপলক্ষে আলোচনা সভা ও যোগ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
রোববার ২১ জুন সকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কক্সবাজার ইয়োগা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হারুনুর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন আজাদ, সাবেক পৌর কাউন্সিলর উদয় শংকর পাল মিঠু, কক্সবাজার ইয়োগা একাডেমি সভাপতি সরওয়ার আহমদ জোনায়েদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল আলম, কক্সবাজার ইয়োগা একাডেমি সদস্য জামাল হোসেন, জয় কারাতে একাডেমির পরিচালক জয়দেব পাল ও কক্সবাজার ইয়োগা একাডেমি সদস্য শমসের জুয়েল।
অনুষ্ঠানের পরিচালনা করেন ইয়োগা একাডেমির বলরাম দাস।
স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার ইয়োগা একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান কোচ সিদ্দিকুল ইসলাম।
অনুষ্ঠানে কক্সবাজার ইয়োগা একাডেমির অভিভাবক এবং একাডেমির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের যোগ প্রদর্শনী সকলের প্রশংসা পায়।