Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৪ আগস্ট ২০২৬ | ০৬:৫০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের মহাডাঙ্গায় রেললাইনে ৭ বছরে ৪ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- ২৪ আগস্ট ২০২৬
'
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় রেললাইন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গত কয়েক বছরে এই এলাকায় ট্রেনের ধাক্কায় একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। সর্বশেষ সোমবার (২৪ আগস্ট) সকালে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট)সকাল ৬টার দিকে মহাডাঙ্গা এলাকায় রেললাইনের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

অনলাইনে প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ২০১৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত মহাডাঙ্গা এলাকায় ট্রেনের ধাক্কায় অন্তত চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
 
এর মধ্যে ২০১৯ সালের ডিসেম্বরে একই এলাকায় ট্রেনের ধাক্কায় মাসুদ রানা ও মোশারফ হোসেন নামে দুই যুবক নিহত হন। ওই সময় তারা রেললাইনের পাশে ছিলেন।

এরপর ২০২৫ সালের ২ জানুয়ারি মহাডাঙ্গা এলাকায় ট্রেনের ধাক্কায় ইব্রাহিম খলিলুল্লাহ (২৮) নামে এক যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ ২০২৬ সালের ২৪ আগস্ট একই এলাকায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হলো। এ নিয়ে প্রকাশিত সংবাদগুলোর ভিত্তিতে গত প্রায় সাত বছরে মহাডাঙ্গা এলাকায় কমপক্ষে ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে । তবে রেলওয়ে বা জিআরপি পুলিশের সংরক্ষিত নথির তথ্য না পাওয়ায়   প্রকৃত সংখ্যা আরও বেশি কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নিরাপত্তা নিয়ে প্রশ্ন:-
চাঁপাইনবাবগঞ্জের মহাডাঙ্গা এলাকায় রেললাইন দিয়ে মানুষের চলাচল এবং রেলক্রসিং ব্যবহারের বিষয়টি দীর্ঘদিনের। ২০১৯ সালের দুর্ঘটনাতেও রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হওয়ার কথা সংবাদ প্রতিবেদনে উঠে আসে। বারবার প্রাণহানির পরও এই এলাকায় রেললাইন ব্যবহারকারীদের নিরাপত্তা কতটা নিশ্চিত করা হয়েছে—এ নিয়ে প্রশ্ন উঠেছে। 

বিশেষ করে রেললাইনসংলগ্ন এলাকায় পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা, নিরাপদ পারাপারের ব্যবস্থা এবং জনসচেতনতা কার্যক্রম জোরদারের দাবি রয়েছে স্থানীয়দের ।
চাঁপাইনবাবগঞ্জ সদর জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই আশীষ সরকার জানান, সর্বশেষ দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ছবি