Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:২৭ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধ সচেতনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৪ সেপ্টেম্বর ২০২৬

 “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হন, সুস্থ থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের উদ্যোগে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু হয়েছে।

সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জহুরুল ইসলামসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উজ্জ্বল কুমার ঘোষ তার বক্তব্যে কলেজ ও অধ্যক্ষের উদ্যোগকে প্রশংসনীয় ও অনুকরণীয় উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের মতো জেলার অন্যান্য স্কুল-কলেজেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে।” কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে বিভিন্ন তথ্যবহুল বার্তা প্রচার করা হচ্ছে। তিন মাসব্যাপী এ অভিযানের মাধ্যমে কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের উদ্যোগে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু হয়েছে।