Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৯ অক্টোবর ২০২৬ | ০১:১৬ অপরাহ্ন

ভোটকেন্দ্রে মানুষের ঢল, পুরুষের চেয়ে ঠাকুরগাঁয়ে নারী ভোটার বেশি

কুয়েল ইসলাম সিহাত, ঠাকুরগাঁও থেকে: ২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে ভোট শুরু হয়েছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮ টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিচ্ছেন তারা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ ও নারী ৩৮ জন।

এই উপ-নির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলো টহল দিচ্ছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

   

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে ভোট শুরু হয়েছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮ টায়।