Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৩ নভেম্বর ২০২৬ | ০৫:১০ অপরাহ্ন

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নতুন কমিটির শপথ গ্রহণ, দায়িত্ব নিলেন ২১ সদস্য

জেসিকা শেখ, রাজশাহী ০৩ নভেম্বর ২০২৬

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২১ সদস্যবিশিষ্ট নতুন পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইমতিয়ার মাসরুর আল-আমীন।

নতুন পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুর রশীদ শান্তুনু এবং সাধারণ সম্পাদক হয়েছেন নজরুল ইসলাম হেলাল। উল্লেখ্য, ২০২৬-২০২৮ মেয়াদের এই কার্যনির্বাহী পরিষদের ২১ জন সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতারা সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে পরিবহন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং খাতটির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং পরিবহন খাতের বিদ্যমান সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।