Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৪ নভেম্বর ২০২৬ | ০১:৩৭ অপরাহ্ন

সামিটের টার্মিনাল বন্ধ, দুই ঘণ্টায় কমলো ৪৬১ মিলিয়ন ঘনফুট গ্যাস

অনলাইন ডেস্ক ০৪ নভেম্বর ২০২৬

রক্ষণাবেক্ষণ কাজের জন্য সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। ৪ নভেম্বর সকাল ১০টায় দেশে গ্যাসের মোট সরবরাহ নেমে এসেছে ২ হাজার ৭৯ মিলিয়ন ঘনফুটে। এর মধ্যে এলএনজি সরবরাহ ছিল ৫১৪ মিলিয়ন ঘনফুট। অথচ একই দিন সকাল ৮টায় এলএনজি সরবরাহ ছিল ৯৭৪ মিলিয়ন ঘনফুট। দুই ঘণ্টার ব্যবধানে এলএনজি সরবরাহ কমেছে ৪৬০ মিলিয়ন ঘনফুট। 


সকাল ৮টায় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৫৪০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ ছিল ১ হাজার ৫৬৬ মিলিয়ন ঘনফুট। সকাল ১০টায় দেশীয় গ্যাস সরবরাহ ছিল ১ হাজার ৫৬৫ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ দেশীয় গ্যাসের সরবরাহ প্রায় অপরিবর্তিত থাকলেও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় মোট সরবরাহ কমেছে ৪৬১ মিলিয়ন ঘনফুট। 


এর আগে পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত সামিটের এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণকাজ চলবে। এ সময়ে টার্মিনালটির মাধ্যমে এলএনজি পুনঃগ্যাসীকরণ বন্ধ থাকবে। এতে সারাদেশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। 


গ্যাস সরবরাহ কমে যাওয়ায় আগে থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট ও গ্রাহকদের ভোগান্তি হচ্ছিল, এরই মধ্যে অনেক এলাকায় পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় রান্নার কাজে ভোগান্তিতে আছেন গ্রাহকরা কোথাও কোথাও সারাদিন গ্যাস থাকছে না, আবার কোথাও চুলায় টিমটিম করে গ্যাস জ্বলছে। গ্যাসের চাপ কম থাকায় সিএনজি স্টেশনগুলোতেও সরবরাহ সংকট লেগেই ছিল। এখন গ্যাসের সরবরাহ কমায় সংকট আরও বৃদ্ধির শঙ্কা দেখছেন সংশ্লিষ্টরা। 

 

সংগৃহীত ছবি