Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৭ নভেম্বর ২০২৬ | ০৩:৩৫ অপরাহ্ন

প্রাইমারি হেলথ কেয়ার রাজশাহী নিস্কৃতির সাধারণ সভা অনুষ্ঠিত

ছোটন সরদার ০৭ নভেম্বর ২০২৬

প্রাইমারি হেলথ কেয়ার রাজশাহী  নিস্কৃতির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংস্থার সাংগঠনিক উন্নয়ন, কার্যক্রম সম্প্রসারণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং মাইক্রোক্রেডিট কার্যক্রম পরিচালনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার ৭ নভেম্বর সকাল ১১টায় রাজশাহীর আলিগন্জ বাগানপাড়ায় সংস্থার প্রধান কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 সংস্থার  সভাপতি এভারেস্ট হেম্ব্রমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংস্থার নির্বাহী প্রধান সুমন মার্ডি, সহ-সভাপতি এনামুল হক ও আলম বাদশাসহ অন্যরা।

সভায় সংস্থার সার্বিক উন্নয়ন, চলমান কার্যক্রম আরও গতিশীল করা এবং নতুন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এ সময় সংস্থার ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।

সাধারণ সভার পর একই স্থানে অনুষ্ঠিত পৃথক সভায় আলোচনা সাপেক্ষে  রেজুলেশনের মাধ্যমে নিস্কৃতি ফাউন্ডেশনের  নির্বাহী প্রধান হিসেবে আলম বাদশাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রাইমারি হেলথ কেয়ার রাজশাহী নিস্কৃতির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।