ইসি সচিব

বৈধ উৎস থাকলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই

There is no obstacle to carrying 5 crore taka.
অনলাইন ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৭ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৭ অপরাহ্ন
বৈধ উৎস থাকলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই
সংগৃহীত ছবি

ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, টাকার উৎস এবং ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মূলত, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটকের ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল।

ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন— এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এই টাকা যদি বৈধ হয় এবং এর সোর্স যদি বৈধ হয়, তাহলে কোনো সমস্যা নেই। ব্যক্তিগত কাজে একজন নাগরিক যত খুশি টাকা বহন করতে পারেন।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ আটক করে। ওই ঘটনার পরই নির্বাচনের সময় টাকা বহনের আইনি বাধ্যবাধকতা নিয়ে আলোচনা শুরু হয়।