কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে বিএনপির জয়লাভ
কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। শুক্রবার ভোরে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার মো. আ. মান্নান আসন গুলোর ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী ..
২৯৪ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জয়লাভ করেছেন জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৫,৪০,৪৯০ জন। পোস্টাল ব্যালেটসহ মোট ১৭৮টি ভোট কেন্দ্রের ফলাফলে সালাউদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২,২২,০১৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,২৯,৭২৮ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ সারওয়ার আলী কুতুবী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪,৫২৮ ভোট।
এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ৩,৫৬,২৭৫টি, বাতিল হয়েছে ৬,১৬২টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোট ৩,৬২,৪৩৭টি, যা মোট ভোটারের ৬৭.০৬ শতাংশ।
২৯৫ কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ জয়লাভ করেছেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৮৭,৮৫১ জন। পোস্টাল ব্যালেটসহ মোট ১২৫টি ভোট কেন্দ্রের ফলাফলে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,২৫,৫৪৩ ভোট।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ এইচ এম হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১,৮৮৯ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জিয়াউল হক (হাতপাখা) ৮৭৯৯ ভোট, জাতীয় পার্টির মো: মাহমুদুল হক (লাঙ্গল) পেয়েছেন ৭৫৭ ভোট ও গণঅধিকার পরিষদ এস এম রোকনুজ্জামান খান (ট্রাক) পেয়েছেন ১৯৭ ভোট।
এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২,২৭,১৮৫টি, বাতিল হয়েছে ৫,৫২৪টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোট ২,৩২,৭০৯টি, যা মোট ভোটারের ৬০.০০ শতাংশ।
২৯৬ কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে জয়লাভ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৫,৪৫,৯৬৪ জন। পোস্টাল ব্যালেটসহ মোট ১৮৩টি কেন্দ্রের ফলাফলে লুৎফুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৮২,০৯৬ ভোট।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহীদুল আলম বাহাদুর দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৬১,৮২৭ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৫,১৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মিয়া (ফুটবল) পেয়েছেন ৯৪৭ ভোট, বাংলাদেশ লেবার পার্টির জগদীশ বড়ুয়া (আনারস) পেয়েছেন ৬০২ ভোট এবং আমজনতা দলের নুরুল আবছার (প্রজাপতি) পেয়েছেন ৩৬৭ ভোট।
এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ৩,৫০,৯৮৮টি, বাতিল হয়েছে ৫,৬০৬টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোট ৩,৫৬,৫৯৪টি, যা মোট ভোটারের ৬৫.৩১ শতাংশ।
২৯৭ কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জয়লাভ করেছেন জেলা বিএনপি সভাপতি, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৭৫,৬৮৮ জন। পোস্টাল ব্যালেটসহ মোট ১১৬টি কেন্দ্রের ফলাফলে শাহজাহান চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,২৩,৫৮২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নূর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,২২,০৩৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল হক (হাতপাখা) পেয়েছেন ৪,৩৩৮ ভোট এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সাইফুদ্দিন খালেদ (সিংহ) পেয়েছেন ৩৭৯ ভোট।
এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২,৫০,৩৩২টি, বাতিল হয়েছে ৪,৮৯৯টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোট ২,৫০,২৩১টি, ভোটের হার ৬৭.৯৪ শতাংশ।
জেলায় এবার উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির স্ব স্ব প্রার্থীরা জয়লাভ করলেও তীব্র প্রতিন্দন্ধিতাপূর্ণ লড়াইয়ে ছিলেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থীরা।