নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Disaster Preparedness Day
নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ ১০ মার্চ ২০২৬ ০৬:২৮ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ ১০ মার্চ ২০২৬ ০৬:২৮ অপরাহ্ন
নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নওগাঁর নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

"দুর্যোগ প্রস্তুতি লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়র  এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস  পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চ এর সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুন।

 আলোচনা সভায়  উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ  আল মামুন 

 এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাহাদৎ হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সুশীল সমাজের নেতাকর্মী, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অভিভাবকদের ফায়ার সার্ভিসের তত্বাবধানে বিভিন্ন প্রক্রিয়ায় আগুন নেভানোর কৌশল শেখানো হয়।

দুর্যোগকালীন সময়ে ও মোকাবিলায় কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার সে বিষয়ে লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।