নিয়ামতপুরে বিনোদনমূলক সাথী পার্কের উদ্বোধন

Inauguration of recreational Sathi Park
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: ১৫ মার্চ ২০২৬ ০৭:৪১ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: ১৫ মার্চ ২০২৬ ০৭:৪১ অপরাহ্ন
নিয়ামতপুরে বিনোদনমূলক সাথী পার্কের উদ্বোধন
নওগাঁর নিয়ামতপুরে বিনোদনমূলক সাথী পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে বিনোদনমূলক সাথী পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (১৫ মার্চ) রোববার উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী -ছাতড়া আঞ্চলিক সড়কের পাশে  আমইল এলাকায় এ পার্কের উদ্বোধন করা হয়। পার্কের শুভ উদ্বোধন করেন সোনালী ব্যাংক রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক শওকত জামান।

পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সাথী পার্কে বরেন্দ্র অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। শিশুদের জন্য গড়ে তোলা হয়েছে শিক্ষণীয় রাইডস, পিকনিক কর্নার ও প্রাকৃতিক মনোরম পরিবেশ।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম, পার্কের মহাব্যবস্থাপক শামসুল হক, পরিচালক শহীদুল ইসলাম সাথী, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।