চাকরি দেবে ভিভো, কাজে কল সেন্টারে

Vivo will provide the job
অনলাইন ডেস্ক : ২০ মার্চ ২০২৬ ০১:৩১ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২০ মার্চ ২০২৬ ০১:৩১ অপরাহ্ন
চাকরি দেবে ভিভো, কাজে কল সেন্টারে
--সংগৃহীত ছবি

ভিভো বাংলাদেশ (হেড অফিস) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চীনা স্মার্টফোন উৎপাদন, উন্নয়ন, ও সফটওয়ার, যন্ত্রপাতি এবং অনলাইন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ (কল সেন্টার) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১২ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ (হেড অফিস)

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: কল সেন্টার

লোকবল নিয়োগ: ১০ জন 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ইনকমিং এবং আউটগোয়িং কল সম্পর্কে ইংরেজিতে দৈনিক প্রতিবেদন প্রস্তুতে দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১১ এপ্রিল ২০২৬