জনাব ফজলে হুদা বাবুল (এমপি)

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস

Fazle Huda Babul
প্রতিনিধি, বদলগাছী(নওগাঁ): ২০ মার্চ ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি, বদলগাছী(নওগাঁ): ২০ মার্চ ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুলের উদ্যোগে অসহায় ও দুস্থ নারীপুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

নওগাঁর বদলগাছীতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের পক্ষ থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুলের উদ্যোগে অসহায় ও দুস্থ নারীপুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

২০শে মার্চ শুক্রবার বিকেলে লাবণ্যপ্রভা কমিউনিটি গার্লস হাই স্কুল মাঠে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার তুলে দেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল।উপজেলার প্রায় ৩ হাজার অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি ও লুঙ্গি বিতরণ করা হয়।

নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী)আসনের সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল বলেন, তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন জনাব আব্দুল হাদী চৌধুরী টিপু (সাধারণ সম্পাদক, বদলগাছী উপজেলা বিএনপি),জাকির হোসেন চৌধুরী (সিনিয়র সহ-সভাপতি),রেজাউন নবী স্যান্ডো (সহ-সভাপতি), আরঙ্গজেব চৌধুরী মানিক (আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল),মামুনুর রশিদ মামুন (সভাপতি, মহাদেবপুর উপজেলা কৃষকদল) সহ অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে জননেতা তারেক রহমানের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।