ঈদের নামাজ আদায় করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক

Eid prayer
নিজেস্ব প্রতিবেদক ২১ মার্চ ২০২৬ ০৫:১৩ অপরাহ্ন সারা বাংলা
নিজেস্ব প্রতিবেদক ২১ মার্চ ২০২৬ ০৫:১৩ অপরাহ্ন
ঈদের নামাজ আদায় করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক
ঈদের নামাজ আদায় করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক। ছবি: বিজয় বাংলা

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।


শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় নগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদ-এ অনুষ্ঠিত ঈদুল ফিতরের প্রধান জামাতে তিনি অংশ নেন।


নামাজ শেষে রাজশাহী নগরবাসীসহ সমগ্র বাংলাদেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।