জাতীয় সঞ্চয় অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি
অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় সঞ্চয় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডে ৯৫ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৯ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে দেশের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জাতীয় সঞ্চয় অধিদপ্তর
পদসংখ্যা: ০৮টি
লোকবল নিয়োগ: ৯৫ জন
পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ০৯টি
বেতন: (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৩টি
বেতন: (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ০৩টি
বেতন: (গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৪টি
বেতন: (গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ০১টি
বেতন: (গ্রেড-১৫) ২২,৮০০-৫৫,২০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্সসহ (হালকা বা ভারী লাইসেন্স) হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী।
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৪০টি
বেতন: (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ০২টি
বেতন: (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩৩টি
বেতন: (গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬