খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Discussion meeting on religious freedom initiated by Christian Association Rajshahi
নিজেস্ব প্রতিবেদক ০৭ নভেম্বর ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন সারা বাংলা
নিজেস্ব প্রতিবেদক ০৭ নভেম্বর ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন
খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে  ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে ধর্মীয় স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীতে ধর্মীয় স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সিটি চার্চের হলরুমে খ্রিস্টান এসোসিয়েশন বাংলাদেশ (সিএবি), রাজশাহী জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় রাসিক প্রশাসককে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। আমাদের সবার ধর্মীয় বিশ্বাস ও মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে।


তিনি আরো বলেন, রাজশাহীকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকবে। ধর্মীয় প্রতিষ্ঠানসহ নগরীর সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরো পরিচ্ছন্ন, সুন্দর, উন্নত, নিরাপদ ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলবো।


সভায় সভাপতিত্ব করেন খ্রিস্টান এসোসিয়েশন বাংলাদেশ, রাজশাহী জেলা শাখার সভাপতি পাষ্টর সমর চৌধুরী।


এ সময় উপস্থিত ছিলেন সিএবি পবা উপজেলা শাখার সভাপতি বুদ্ধিনাথ হাঁসদা, নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সুমি মুর্মু এবং মাসাউস সমাজ উন্নয়ন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মেরিনা হাসদাসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।