Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
২৩ নভেম্বর ২০২৫
০৫:৪২ অপরাহ্ন

ভোটের আগেই সংস্কর হবে ১২ হাজার ভোটকেন্দ্র

অনলাইন ডেস্ক 12 thousand polling stations

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ১২ হাজার ৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত মেরামত ও সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব বিদ্যালয়কে নির্বাচন-উপযোগী করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৪১ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ করেছে।

চলতি সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক স্মারকে বিষয়টি জানানো হয়েছে।এতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অর্থ ব্যয়ের ক্ষমতা দেওয়া হয়েছে।

স্মারকে বলা হয়েছে, নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন ১২ হাজার ৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও সংস্কারের জন্য ৪১ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের ‘অন্যান্য ভবন ও স্থাপনা’ খাতের আওতায় এই অর্থ ব্যবহৃত হবে।

এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাজেটকৃত ‘অন্যান্য ভবন ও স্থাপনা’ খাতের মোট ৮০ কোটি টাকা থেকে। উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের এই অর্থ উত্তোলন ও ব্যয়ের ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিদ্যালয়ের সংস্কার কাজ তদারকির দায়িত্ব পেয়েছেন বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এলজিইডির প্রকৌশলীরা।

স্মারকে অর্থ ব্যয়ের জন্য কঠোর শর্ত আরোপ করা হয়েছে। সরকারের সব আর্থিক বিধি-বিধান মেনে এবং ভ্যাট পরিশোধের প্রমাণপত্র সংরক্ষণ করে কাজ করতে হবে। অডিটের জন্য সমস্ত বিল ও ভাউচার সুরক্ষিত রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করতে না পারলে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের দায়ী করা হবে। অব্যয়িত অর্থ ৩০ জুন ২০২৬ এর মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে বলেও জানানো হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news