Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
১৪ জানুয়ারি ২০২৬
০৯:০০ অপরাহ্ন

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকার সম্ভাবনা ॥ শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা

অনলাইন ডেস্ক আবহাওয়া অধিদপ্তর New message about the cold wave

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টার মধ্যে দেশের ১০টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, বৃহস্পতিবার সকাল থেকে আবারও শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা করা যাচ্ছে। রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে শীতের পরিমাণ বাড়ার আশঙ্কা করা যাচ্ছে। সকাল ৬টার মধ্যে ৮-১০টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের সব জেলায় সকাল ৬টার সময় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। 

এদিকে, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২-৩ দিন দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে কুয়াশা। 

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও কমতে পারে সামান্য। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news