
তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে বিএনপির উদ্যোগে পথসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ জানুয়ারি (মঙ্গলবার) বিকাল সাড়ে ৪টায় রাজশাহীর বহরপুর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল ও পথসভার নেতৃত্ব দেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান।
এ সময় উপস্থিত ছিলেন রাজপাড়া থানা যুবদলের মো. হাশেম শেখ, এস এম খাইরুল বাশার মিলন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মাইনুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিদ্যুৎ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ খোকন, যুবদল নেতা মোহাম্মদ বাবু, মোহাম্মদ রয়েল, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোঃ শান্ত, রাজপাড়া থানা যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ হীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের সাবেক সদস্যগণ মোঃ জাহাঙ্গীর, মোহাম্মদ জার্মান, আবুল হাশেম, মিলন, খোকন। মহিলা দলের সাবেক সভাপতি মিনু আরা মিনু, পারুল, লিজা, রিনাসহ ৩ নম্বর ওয়ার্ড ও রাজপাড়া থানার বিভিন্ন পর্যায়ের বহু নেতাকর্মী মিছিলে অংশ নেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মিজানুর রহমান মিজান বলেন,
“দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে রাজশাহী সমাবেশ নিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। উক্ত সমাবেশকে সফল করতে এবং তারেক রহমানকে বরণ করে নিতে ৩ নম্বর ওয়ার্ডের মানুষ প্রস্তুত রয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব এবং ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে বিএনপিসহ সবাই ঐকবদ্ধভাবে কাজ করে যাব।