Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
০৫ মার্চ ২০২৬
০৯:৫১ অপরাহ্ন

এডিসিও এর রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন

আবুল কালাম আজাদ:- Railway station visit

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে, ৫ মার্চ দুপুরে, রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন পাকশী বিভাগের সম্মানিত অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ADCO/PXC)  মোঃ ফেরদৌস  । 

পরিদর্শনকালে তিনি স্টেশনের কনফেকশনারি শপ, খাবার হোটেল, পাবলিক টয়লেট এবং বিশ্রামাগারসহ সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। স্টেশনের পরিচ্ছন্নতা ও সাজানো-গোছানো পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

​একই সাথে তিনি স্টেশনে আগত ও ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেনে বিশেষ টিকেট চেকিং অভিযান পরিচালনা করেন। বিনা টিকেটের যাত্রীদের নিকট থেকে নিয়ম অনুযায়ী ভাড়া ও জরিমানা আদায়ের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখেন।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news