Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৫ মার্চ ২০২৬ | ০৭:৩৫ অপরাহ্ন

জুয়েলের করা মামলার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের মানববন্ধন

ছোটন সরদার ১৫ মার্চ ২০২৬

রাজশাহীতে ছাত্রদলের দুই কর্মী আবু সুফিয়ান চন্দন ও শিহাবের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনটির নেতাকর্মীরা। রোববার (১৫ মার্চ) বিকেলে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন বিকেল ২টা ৪০ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত চলে। এতে প্রায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ফরহাদ, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান মাহি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদ এবং রাজশাহী মহানগর যুবদলের দপ্তর সম্পাদক এ এইচ এম শফিক মাহমুদ তন্ময় প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি সিটি কলেজ ও শাহ মখদুম কলেজের ছাত্রনেতা আবু সুফিয়ান চন্দন ও শিহাবের বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। তারা দাবি করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে এ দুই ছাত্রনেতা সক্রিয় ভূমিকা পালন করেছেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, অভিযুক্ত শিক্ষক আসাদুজ্জামান জুয়েলের বিরুদ্ধে অতীতে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং তার ভূমিকা তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— অবিলম্বে আবু সুফিয়ান চন্দন ও শিহাবকে মুক্তি দেওয়া, আসাদুজ্জামান জুয়েলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে তাদের পরিচয় জনসমক্ষে প্রকাশ করা।পরে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

রাজশাহীতে ছাত্রদলের দুই কর্মী আবু সুফিয়ান চন্দন ও শিহাবের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।