Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
১৯ মার্চ ২০২৬
০৮:৪৫ অপরাহ্ন

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে সাংবাদিকদের ইফতার

ছোটন সরদার Iftar party

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় নগরের চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে তাঁর বাসভবনে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রকি, সিটি প্রেসক্লাবের সভাপতি মো. রফিক আলম এবং মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম বাবুসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার সম্পন্ন হয়।


© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news