Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
২৪ মার্চ ২০২৬
০৫:৪১ অপরাহ্ন

ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: Md. Ershad Ali (Isha)

ঈদের ছুটি শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

মঙ্গলবার সকালে তিনি জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হলে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় প্রশাসক সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান সহকারী এস. এম. আলাউদ্দিন মতিন, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন, সার্ভেয়ার ও উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলীসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news