Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ মার্চ ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে প্রাইভেটকারে মাদক বহন: ১৪৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

রাজশাহী প্রতিনিধি:-
অভিনব কায়দায় প্রাইভেটকারে করে মাদক বহনের সময় রাজশাহীর তানোর থানা এলাকা থেকে ১৪৬ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব-৫।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই জড়িত তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানায় র‍্যাব।
© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news