Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
০১ এপ্রিল ২০২৬
১০:১৯ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে ঝটিকা অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Ammunition and military equipment recovered

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং সামরিক বাহিনীর ব্যবহৃত পোশাক ও সরঞ্জামাদি উদ্ধার করেছে।

ঘটনার বিবরণ : গত ২৯ মার্চ রাত ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প জানতে পারে উখিয়ার বালুখালী ক্যাম্প-৮/ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৪১ এলাকায় এক দুষ্কৃতকারি নাশকতার উদ্দেশ্যে বিপুল অস্ত্র ও সরঞ্জাম মজুদ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ২টা ২০ মিনিটে র‌্যাবের আভিযানিক দল ওই এলাকায় সৈকত হোসেন বুলু (৪০) এর সেমিপাকা টিনশেড বসত ঘরে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ধুরন্ধর বুলু কৌশলে দরজা খোলা রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। 

উদ্ধার মালামাল : পলাতকদের শয়নকক্ষের ভিতর ছাদের সিলিং (বিশেষ কায়দায় তৈরি মাচা) থেকে রঙিন প্রিন্টের কাপড় দ্বারা মোড়ানো অবস্থায় ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (১৩.৫ ইঞ্চি), ১টি বিদেশী পিস্তল (৮০ ইঞ্চি দৈর্ঘ্য সমতুল্য), ৪ রাউন্ড রাইফেলের গুলি, ৪ রাউন্ড গুলি ভর্তি ১টি পিস্তলের ম্যাগাজিন, ৮৫ জোড়া সামরিক বাহিনীর পোশাক সদৃশ্য কম্বেট ইউনিফর্ম, ২১০টি সামরিক বাহিনীর টুপি সদৃশ্য কম্বেট টুপি, ৩০টি সামরিক হেলমেট, ১৫টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া হ্যান্ড গ্লাভস ও ৯৮ জোড়া বিশেষ মোজা উদ্ধার করা হয়।

আইনি ব্যবস্থা : পলাতক আসামি সৈকত হোসেন বুলুকে গ্রেপ্তারে র‌্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ দমনে র‌্যাব-১৫ এর এই কঠোর অবস্থান বজায় থাকবে। 

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news