Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
০৯ এপ্রিল ২০২৬
১২:৩৮ অপরাহ্ন

সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যা মামলার রায়

অনলাইন ডেস্ক Abu Sayeed murder case verdict

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ৬ জন আসামিকে হাজির করা হয়েছে। মামলার রায় সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে। এ মামলায় মোট ৩০ জন আসামি, যাদের মধ্যে পলাতক রয়েছে ২৪ জন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) গ্রেপ্তার এই ৬ জনের উপস্থিতিতেই রায় ঘোষণা করার কথা রয়েছে।

বহুল আলোচিত এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ ৩০ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।

রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ মামলায় ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার আছেন ৬ জন। বাকি ২৪ জন পলাতক। গ্রেপ্তারদের হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে।

প্রসিকিউশন বলছেন, সাক্ষীদের জবানবন্দি ও দালিলিক তথ্য-উপাত্তে তারা মামলা প্রমাণে সক্ষম হয়েছেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়েছেন ট্রাইব্যুনালের কাছে।

গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ৬ আগস্ট অভিযোগ গঠন করে ২৭ আগস্ট থেকে শুরু হয় আবু সাঈদ হত্যা মামলার বিচার। তদন্ত কর্মকর্তাসহ সাক্ষ্য দেন ২৫ জন।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news