Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৯ মে ২০২৬ | ০৮:১০ অপরাহ্ন

সেমাইয়ের কাস্টার্ড তৈরির রেসিপি

অনলাইন ডেস্ক ০৯ মে ২০২৬

কাস্টার্ড তো খাওয়া হয়ই, আপনি কি কখনো সেমাইয়ের কাস্টার্ড খেয়েছেন? বিভিন্ন রকম ফল, দুধ, সেমাই আর কাস্টার্ড পাউডারের সমন্বয়ে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন সেমাইয়ের কাস্টার্ড। এটি খেতেও দারুণ সুস্বাদু। বিশেষ করে যারা মিষ্টি খাবার খেতে বেশি পছন্দ করেন, তাদের কাছে এটি বেশ আকর্ষণীয় হতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেমাইয়ের কাস্টার্ড তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

সেমাই- আধা কাপ

দুধ- ১ লিটার

কাস্টার্ড পাউডার- ১টেবিল চামচ

চিনি- স্বাদমতো

কলা- ১টি।

যেভাবে তৈরি করবেন

একটি প্যানে দুধ ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে তার মধ্যে গুঁড়া করে রাখা সেমাই দিয়ে দিতে হবে। ৪-৫ মিনিট রান্না করুন। এবার গরম দুধে গুলে রাখা কাস্টার্ড পাউডার অল্প অল্প করে মেশাতে হবে। ক্রমাগত নাড়তে থাকুন। এরপর তাতে চিনি, ড্রাই ফ্রুটস মেশান। একটু ঘন হয়ে এলে টুকরা করে রাখা কলা দিয়ে মিশিয়ে নামিয়ে নিন। সারভিং ডিশে ঢেলে উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে ঘণ্টা দুয়েক ফ্রিজে রেখে দিন। এরপর পরিবেশন করুন।

--সংগৃহীত ছবি