Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
১৩ মে ২০২৬
০৮:৫১ অপরাহ্ন

রেলওয়ে পাকশী বিভাগীয় স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের সংবর্ধনা

আবুল কালাম আজাদ,রাজশাহী:- Reception for newly elected members of the Station Master and Employees Union

বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন, পাকশী বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে  পাকশী বিভাগের নবনির্বাচিত কাউন্সিল সদস্যদের সঙ্গে বিভাগীয় কর্মকর্তাদের আনুষ্ঠানিক পরিচয় পর্ব এবং নির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

মঙ্গলবার( ১২ মে)পাকশী বিভাগের স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের  সভাপতি মোঃ মির্জা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোছাঃ হাসিনা খাতুন, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা  মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাকশী বিভাগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক  মোঃময়েন উদ্দিন আজাদ।

​নবনির্বাচিত সকল কাউন্সিল সদস্যদের  অভিনন্দন জানিয়ে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ রেলওয়ে আরও সামনের দিকে এগিয়ে নেয়ার আহব্বান জানান উপস্থিত অতিথিরা।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news