Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ মে ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

অনলাইন ডেস্ক Mamata Banerjee

ভারতের কলকাতা হাইকোর্টে গিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর পোশাকে বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে হাইকোর্টে পৌঁছান পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী সহিংসতায় তৃণমূলের পার্টি অফিসে একের পর এক হামলার অভিযোগে মামলা হয়েছে। সেই মামলায় জেরা করতে আদালতে গিয়েছেন মমতা।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল। ভবানীপুরে মমতাকে পরাজিত করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপির শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে বিধায়কও নন মমতা, শুধুমাত্র তৃণমূলনেত্রী। এমতাবস্থায় ভোট পরবর্তী সহিংসতার মামলা লড়তে আদালতে পৌঁছালেন তিনি।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news