Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ মে ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

দীর্ঘ ২০ বছর পর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু, স্বস্তিতে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: Drain cleaning activities begin after 20 years

দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা কাদামাটি ও ময়লা-আবর্জনার কারণে রাজশাহী মহানগরীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা ছিল নিত্যদিনের ভোগান্তি। অবশেষে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের নির্দেশে দীর্ঘ ২০ বছর পর সোমবার (১৮ মে) রাজশাহী কমিউনিটি সেন্টার থেকে লিলি হল মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন পর ড্রেন পরিষ্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, অন্যান্য বছরের মতো এবার আর জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হবে না।

ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিউল আহসান হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

নগরবাসীর প্রতি রাজশাহী সিটি কর্পোরেশনের আহ্বান আসুন, আমরা সবাই সচেতন হই, ড্রেনে ময়লা না ফেলি, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি। নিজের নগরকে পরিচ্ছন্ন রাখতে নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।



এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news