Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
২০ মে ২০২৬
০৩:১০ অপরাহ্ন

বিদিশার দুই বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক Bidisha sentenced to two years in prison

ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে গুলশান থানায় করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী মো. হেমায়েত উদ্দিন খান হিরণ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদিশা এরশাদ পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

রায়ের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে বিদিশা এরশাদ বলেন, এ বিষয়ে তিনি অবগত নন।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news