Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
২০ মে ২০২৬
০৪:৩৭ অপরাহ্ন

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:- Elderly woman dies after being hit by train

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার(২০মে) সকাল সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিনা বেগম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম রজব আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইন্চার্জ ফয়সাল বিন আহসান জানান, হাসিনা বেগমের মেয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায়। নাতনির অসুস্থতার কারণে প্রায় ১৫ দিন আগে তিনি রাজশাহীতে এসেছিলেন। বুধবার সকালে সাতক্ষীরায় ফেরার উদ্দেশ্যে বের হন তিনি।পথে গৌরহাঙ্গা রেলগেট পার হওয়ার সময় অসতর্কতাবশত  রহনপুর থেকে খুলনাগামী  মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন হাসিনা বেগম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news