Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | mail.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২০ মে ২০২৬ | ০৫:৩৬ অপরাহ্ন

হাম এ আক্রান্ত হয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৮১

অনলাইন ডেস্ক ২০ মে ২০২৬

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে ৩ জন ও নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০৮ জন।

বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৪৮১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪০১ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৬৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৭ হাজার ৮৫৬ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২০৭ জন ও আক্রান্ত ৩৩ হাজার ৬১৩ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২০ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

সংগৃহীত ছবি