Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
২০ মে ২০২৬
০৯:০৩ অপরাহ্ন

বোদায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ Training in preserving the skin of sacrificial animals

পঞ্চগড়ের বোদায় কুরবানির পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ মে) উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।

কর্মশালায় কুরবানির পশু জবাইয়ের স্বাস্থ্যসম্মত পদ্ধতি, চামড়া ছাড়ানোর কৌশল, লবণ ব্যবহার করে চামড়া সংরক্ষণ এবং চামড়ার গুণগত মান বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, কসাই, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালার বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুস সোবাহান। এছাড়াও  উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ করা গেলে চামড়ার অপচয় রোধের পাশাপাশি এর বাজারমূল্যও বৃদ্ধি পাবে। একই সঙ্গে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষাও নিশ্চিত হবে।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে বিভিন্ন বিষয় প্রদর্শনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news