Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ মে ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০

অনলাইন ডেস্ক Gas explosion in coal mine

উত্তর চীনের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে ৯০ জন নিহত হয়েছেন। এটি এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খনি বিপর্যয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, উদ্ধার তৎপরতা এখনো চলছে।

হতাহতের সংখ্যা এখনো গণনা করা হচ্ছে। শানসি প্রদেশের ওই খনিতে এখনো নয়জন নিখোঁজ রয়েছেন।

খনি এলাকার কিনইউয়ান কাউন্টির জরুরি ব্যবস্থাপনা ব্যুরো সিএনএন-কে জানিয়েছে, ৪০০ থেকে ৫০০ জনের একটি দল মাটির নিচে উদ্ধার কাজ চালাচ্ছে।

এর আগে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চ্যাংঝি শহরের লিউশেনইউ কয়লা খনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা সীমা অতিক্রম করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে এই জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনার প্রচেষ্টা সত্ত্বেও কয়লা চীনের শক্তির একটি প্রধান উৎস। শানসি হলো সর্বোচ্চ উৎপাদনকারী একটি প্রদেশ। এখান থেকে চীনের মোট কয়লার এক-চতুর্থাংশের বেশি সরবরাহ করা হয়।

সূত্র : সিএনএন

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news