Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
২৭ মে ২০২৬
১২:১৬ অপরাহ্ন

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক 6 children die at Ad-Din Hospital

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ছয় শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ মে) হাসপাতালটির মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে কী কারণে এই ছয় শিশুর মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো সুনির্দিষ্টভাবে কোনোকিছু নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, হাসপাতালে উপস্থিত মারা যাওয়া শিশুদের স্বজনরা অভিযোগ করছেন, নবজাতক ওয়ার্ডে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্রের গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে।  

স্বজনদের অভিযোগ ও মৃত্যুর কারণ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তারা শিগগিরই ব্রিফিং করে পুরো ঘটনা জানাবেন বলে সাংবাদিকদের জানিয়েছে।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news