Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ জুন ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল মার্কিন গায়কের

অনলাইন ডেস্ক American singer dies in helicopter crash

গতকাল ব্রাজিলের রিও ডি জেনিরোতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। এতে ছয় জনের মৃত্যু হয়। তার মধ্যে রয়েছেন আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার অলিভার ট্রি। মাত্র ৩২ বছর বয়সেই মর্মান্তিক মৃত্যুতে চলে গেলেন না ফেরার দেশে।

অলিভারের জন্ম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজে, ১৯৯৩ সালের ২৯ জুন। ৩৩তম জন্মদিনের দুই সপ্তাহ আগেই বিদায় জানালেন পৃথিবীকে। ব্যতক্রমধর্মী সংগীত ও ‘অদ্ভুত’ স্টাইলের জন্য বেশ পরিচিত ছিলেন অলিভার। গানের বাইরে তিনি কমেডিয়ান ও নির্মাতা হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন।

অলিভারের প্রথম ইপি (এক্সটেন্ডেড প্লে) ‘ডেমনস’ প্রকাশিত হয় ২০১৩ সালে। পরে ২০১৬ সালে ডিজে হোয়েদ্যানের সঙ্গে ‘হোয়েন আ’ম ডাউন’ গানটি দিয়ে জনপ্রিয়তা পান তিনি। এরপর বিখ্যাত প্রতিষ্ঠান আটলান্টিক মিউজিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গান করতে থাকেন শিল্পী।

২০১৯-এ প্রকাশিত হয় অলিভারের আরেক ইপি ‘ডু ইউ ফিল মি?’। এখানকার ‘এলিয়েন বয়’ গানটি তার পরিচিতি অনেক বাড়িয়ে দেয়। ইলেক্ট্রনিক ও অল্টারনেটিভ পপ মিউজিকের গুরুত্বপূর্ণ শিল্পী হয়ে ওঠেন। টিকটকেও বেশ জনপ্রিয় ছিলেন অলিভার ট্রি। ২০২১ সালে তার ‘লাইফ গো অন’ গানটি বিপুল জনপ্রিয়তা পায়। পরে ‘মিস ইউ’ গানটিও হয় ভাইরাল।

মে মাসে নিজের চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘লাভ ইউ ম্যাডলি, হেইট ইউ ব্যাডলি’ নিয়ে ওয়ার্ল্ড ট্যুর শুরু করেছিলেন অলিভার। মেক্সিকো থেকে শুরু করে লাতিন আমেরিকার কয়েকটি দেশে কনসার্ট করেছেন। সামনে ইউরোপ, এশিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকায় তার আরও ডজনখানেক শো করার কথা ছিল। কিন্তু দুর্ঘটনা তাকে নিয়ে গেল সবকিছুর উর্ধ্বে, অনন্তলোকে।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news