Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৭ জুন ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীর মেধাবী শিক্ষার্থী সাঈদ ইবনে ত্বাকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিনিধি:- He is going to represent Bangladesh.

বিশ্বের ৭১টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ইংরেজি ভাষার বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।
এ উপলক্ষে আজ বুধবার (১৭ জুন) নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মেধাবী শিক্ষার্থী সাঈদ ইবনে ত্বাকি। এ সময় রাসিক প্রশাসক মহোদয় তার উজ্জ্বল ভবিষ্যৎ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য এবং দেশের জন্য গৌরব বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, আগামী ২১ থেকে ২৫ জুন ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন (আইইএলসি)। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত ১১ জন শিক্ষার্থীর মধ্যে রাজশাহী বিভাগের একমাত্র প্রতিনিধি সাঈদ ইবনে ত্বাকি।
ত্বাকি রাজশাহী মহানগরীর হেতেমখা শাহাজীপাড়া এলাকার বাসিন্দা আবু সাঈদ ও ফরিদা ইয়াসমিন দম্পতির সন্তান। তিনি বর্তমানে রাজশাহী মসজিদ মিশন একাডেমি-এর দশম শ্রেণির শিক্ষার্থী।
জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ত্বাকি রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। তাঁর এই কৃতিত্বের ভিত্তিতেই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত বাংলাদেশের ১১ সদস্যের দলে স্থান লাভের পাশাপাশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় এ অর্জনকে রাজশাহীর জন্য অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ত্বাকির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news