Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৭ জুন ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পবায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

স্টাপ রিপোর্টার: Distribution of tree seedlings

 "জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর পবায় গাছের চারা রোপণ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১০টায় উপজেলার বায়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এছাড়াও এদিন ডাঙ্গেরহাট মহিলা কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা এবং আঞ্চলিক উন্নয়ন সংস্থা’র যৌথ আয়োজনে এবং সামাজিক বনবিভাগ, রাজশাহীর সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় কাঁঠাল, বেল, নিম, জাম, পেয়ারা, কাঠবাদাম, মেহগিনি, অর্জুন, হরিতকি, ডুমুর, জারুল, বকুল, কদম, পিটালী, চালতাসহ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক রাজশাহী জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. ওয়াদুদ হাসান পিন্টু। এসময় তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এবং একটি সবুজ ও উন্নত বাংলাদেশ গড়তে সারা দেশে গাছ লাগানোর ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই দূরদর্শী ও কল্যাণমুখী পরিকল্পনা সফল করতে এবং সবুজ বেষ্টনীতে পরিণত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলকে গাছ লাগানোর আহবান জানান তিনি।

বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো; আফসার আলী বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু, ছায়া ও অক্সিজেন দেয়, মৌলিক চাহিদা পুরণ করে এবং পরিবেশকে রাখে অনুকুলে। তাই গাছের চারা রোপণের পর এই চারাগুলো টিকিয়ে রাখতে রক্ষণাবেক্ষণ করতে হবে।

ডাঙ্গেরহাট মহিলা কলেজের অধ্যক্ষ মো: আসলাম আলি বলেন, একটি গাছ মানেই এক নতুন প্রাণ। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশের বিপর্যয় রোধ ও জলবায়ু সচেতন করে তুলতে এবং সবুজ বাংলাদেশ গড়তে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও সুন্দর পৃথিবী রেখে যেতে বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা এবং আঞ্চলিক উন্নয়ন সংস্থা’র এই যৌথ প্রয়াস বলে জানান আয়োজকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধূরী, গ্লোবাল ওয়ান বাংলাদেশ রাজশাহীর প্রতিনিধি শামসুর রহমান, পরিবেশকর্মী আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক এসএম মোশাররফ হোসেনসহ অত্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।


© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news