Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২২ জুন ২০২৬
mail.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

হিমাগার ভাড়া কমানোর দাবিতে পঞ্চগড়ে আলু চাষিদের মানববন্ধন

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ Demand to reduce cold storage rent

কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি।

রবিবার (২১ জুন) দুপুরে  পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে অনুষ্ঠিত এ মানববন্ধনে কৃষক, আলু ব্যবসায়ী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন, চলতি মৌসুমে আলু উৎপাদনে কৃষকদের ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া কৃষকদের জন্য নতুন করে বোঝা হয়ে দাঁড়িয়েছে। উচ্চ ভাড়ার কারণে অনেক কৃষক বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করছেন। ফলে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন, কৃষক বাঁচলে কৃষি বাঁচবে। আর কৃষি বাঁচলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তাই কৃষকদের স্বার্থ বিবেচনায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে আলু সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাকে কৃষকবান্ধব করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিবছর কোল্ড স্টোরেজ ভাড়া বৃদ্ধি পাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এতে একদিকে যেমন কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে বাজারেও আলুর মূল্য অস্থির হয়ে পড়ছে। তারা দ্রুত সময়ের মধ্যে ভাড়া পুনর্র্নিধারণ করে কৃষকদের স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানান।

সংগঠনের সদস্য মির্জা সলিমুল্লাহ হক বলেন, আমরা এবার আলুর দাম পাইনি। এরপরও যদি আলুর ৮ টাকা কেজি কোল্ড স্টোরেজ ভাড়া দিতে হয় তাহলে আমরা কৃষক ক্ষতিগ্রস্ত হব। আমাদের দাবি কোল্ড স্টোরেজ ভাড়া প্রতি কেজি যেন ৫ টাকা করে নেয়া হয় এবং কোল্ড স্টোরেজের কিছু সুযোগ সুবিধা আমরা পাই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আলুর দাম যেন স্থিতিশীল থাকে এবং এ আলু দেশের বাইরে রপ্তানির উদ্যোগ নেওয়া হোক। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news