Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news
০২ জুলাই ২০২৬
০৬:৪১ অপরাহ্ন

রাসিক প্রশাসকের সাথে ধরমপুর লিচুবাগান নূরানী জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক Md. Mahfuzur Rahman Riton

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে মতিহার ধরমপুর লিচুবাগান নূরানী জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (০২ জুলাই) নগরভবনে সৌজন্য সাক্ষাৎকালে লিচুবাগান নূরানী জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের নিকট মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় রাসিক প্রশাসক মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সৌজন্য সাক্ষাৎকালে লিচুবাগান নূরানী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন সরকার, সহ.সভাপতি প্রফেসর ড. মোঃ নজরুর ইসলাম মন্ডল, সহ-সভাপতি তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহা. মনিরুল হক সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
mail.bijoybangla.news