আদিবাসী শিশু বিকাশ সংস্থার সাথে জনসাধারণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই শনিবার রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ০৭নং দেওপাড়া ইউনিয়নের কান্তপাশার স্কুলে এই মতবিনিময় সভা হয়।সংস্থার সভাপতি শিপন টপ্প্যর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।বিশেষ অতিথি ছিলেন কান্তপাশার স্কুলের সহকারী শিক্ষক মোঃ মাসুদ রানা,ছোটন সরদার,রাজু বর্মন,পবিত্রা টপ্প্য প্রমুখ।বক্তারা বলেন সংস্থার বিকাশে সকল অংশীজনদের মহৎ চিন্তা করতে হবে, সংস্থার উন্নয়নে পরিচালনা কমিটি ও অংশীজনদের স্বমন্বয় থাকতে হবে।শিশুদের বিকাশের ক্ষেত্রে পরিবারের গার্জিয়ানদের সঠিক দিক নির্দেশনা থাকতে হবে।নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে,পড়াশোনায় মনোযোগী করতে হবে,মাদক এড়িয়ে চলতে সামাজিক শিক্ষার জন্য উঠান বৈঠক করে সচেতনতা বাড়াতে হবে।